মরজাল থ্রি ল্যাংগুয়েজ স্কুল এন্ড মাদরাসা

ভূমিকা

বাংলাদেশে ন্যাশনাল কারিকুলাম (বাংলা ও ইংরেজি ভার্সন), ইংলিশ মিডিয়াম, কওমি ও আলিয়া মাদ্রাসা — এমন নানা ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে। কিন্তু আধুনিক জ্ঞানের পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা শেখানোর সমন্বিত পদ্ধতি খুবই বিরল।

মরজাল থ্রি ল্যাংগুয়েজ স্কুল এন্ড মাদ্রাসা ঠিক সেই বিরল সমন্বয় নিয়ে এসেছে। এখানে জাতীয় কারিকুলামের সাথে বাংলা, ইংরেজি ও আরবি — তিনটি ভাষার চর্চা, আধুনিক শিক্ষা ও ইসলামি আদব-আখলাক একসাথে শেখানো হয়। 

আমরা চাই আপনার সন্তান যেন হয় ধার্মিক, জ্ঞানী, নৈতিক ও যুগোপযোগী নাগরিক। যাতে সে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ ও জাতির জন্য অবদান রাখতে পারে।

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগ দিন মরজাল থ্রি ল্যাংগুয়েজ স্কুল এন্ড মাদরাসায়।



আমাদের লক্ষ্য:-
বর্তমান বিশ্বের সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলায় স্কুল, মাদ্রাসা ও তিনটি ভাষার সমন্বয়ে একদল যুগ সচেতন চৌকস, বেদ ও জাতির প্রতি নিবেদিত বিশ্ব নাগরিক তৈরি করা। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বদানে পারদর্শী ও মুসলিম উম্মাহর সমকালীন দাবি ও চাহিদা মেটাতে অগ্রণী ভূমিকা পালন করবে।



 


ABOUT US

আমাদের সম্পর্কে

মরজাল থ্রি ল্যাংগুয়েজ স্কুল এন্ড মাদরাসা একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আধুনিক শিক্ষা, ইসলামি শিক্ষা ও নৈতিকতার চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে। আমাদের মূলমন্ত্র — “Today a Reader, Tomorrow a Leader”।

আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং সন্তানের সার্বিক বিকাশ, চরিত্র গঠন ও যুগোপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা। তাই আমরা জাতীয় কারিকুলামের সাথে বাংলা, ইংরেজি ও আরবি — তিনটি ভাষার সমন্বয়ে একটি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছি। প্লে থেকে ৬ষ্ঠ বা মিজান জামাত (পর্যায়ক্রমে দশম শ্রেণি ও দাওরায়ে হাদিস )পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি প্রি-হিফজ, হিফজ ও হিফজ রিভিশন বিভাগ চালু রয়েছে।

আমরা কেন ব্যতিক্রম:-

- স্কুল, মাদ্রাসা ও ৩টি ভাষা (বাংলা, ইংরেজি ও আরবি) এর চমৎকার সমন্বয়।
- চাপমুক্ত, হাসতে খেলতে ও গল্পে গল্পে পাঠদান।
- মাতৃভাষা ও পিতৃভাষার সাথে সংযোগ স্থাপন করে পাঠদান।
- ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে নূরানী পদ্ধতিতে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও মাখরাজ শিক্ষাদান।
- সকাল থেকে রাত পর্যন্ত ফুল-টাইম স্কুলিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে পড়াশোনা ও কম্পিউটার অনুশীলন।
- অডিও হাফেজদের মাধ্যমে হিফজ ও মাখরাজের বিশেষ ব্যবস্থা।
- আরবি, ইংরেজি ও বিশুদ্ধ বাংলায় কথোপকথনের জন্য ল্যাংগুয়েজ ক্লাব।
- ইনডোর ও আউটডোর গেমস এবং প্লে-জোনের ব্যবস্থা।
- অভিভাবকদের সুবিধার্থে টিফিনের ব্যবস্থা।
- সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও সিসি ক্যামেরার ব্যবস্থা।
- প্রতি মাসে অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মেডিকেল চেকআপ।
- প্রতি মাসে অভিভাবক সমাবেশ ও প্যারেন্টিং সেশন।
- ইংরেজি ও বাংলা ভাষায় কুরআনের অনুবাদ শিক্ষাদান।
- জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাবিদ, গবেষক ও আলেমদের পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত।
- শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বক্তৃতা, বিতর্ক, লিখনী, কম্পিউটার, চিত্রাঙ্কন, হাতের লেখা, ক্যালিগ্রাফি ও ইসলামি সংগীতের অনুশীলন।
- শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান।
- শহরের যোগ্য শিক্ষক ও আধুনিক শিক্ষা উপকরণের ব্যবস্থা।
- শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি।
- আমরা যা বলি ও লিখি, তা শতভাগ বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করি।
- প্রজেক্টভিত্তিক পাঠদান পদ্ধতি।
- সর্বোপরি আপনার সন্তানকে একজন ভালো মানুষ ও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।


আমাদের অনুষ্ঠান সমূহ:

- ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- জাতীয় দিবস সমূহ
- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভা
- বার্ষিক পুরস্কার বিতরণী
- এক্সট্রা কারিকুলাম/সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষা সফর
- সেমিনার/সিম্পোজিয়াম
- অভিভাবক সমাবেশ
- দেয়ালিকা প্রকাশ
- হিফজুল কুরআন/হিফজুল হাদিস প্রতিযোগিতা

 

WELCOME TO M3LSM

আপনাকে স্বাগতম
MORJAL 3 LANGUAGE SCHOOL & MADRASAH
বাংলা | ইংরেজি | আরবি


OUR MAIN COURS

আমাদের বিভাগসমূহ
  • প্লে থেকে ৬ষ্ঠ/মিজান জামাত( পর্যায়ক্রমে দশম শ্রেণি/দাওরায়ে হাদিস) পর্যন্ত
  • প্রি হিফজ (নূরানী, নাযেরা)
  • হিফজ
  • আরবি ও ইংরেজি ভাষা
×